×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৮
  • ২৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারত-বাংলাদেশ গভর্নমেন্টাল লাইনস অফ ক্রেডিটের (এলওসি) অধীন প্রকল্পসমূহ পর্যালোচনা করার জন্য উচ্চ পর্যায়ের প্রকল্প মনিটরিং কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে গত ২৭ মার্চ এই সভা অনুষ্ঠিত হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে সহ-সভাপতিত্ব করেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মিস ফাতিমা ইয়াসমিন। প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাই কমিশন ও এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই দ্বিপাক্ষিক বৈঠকটি প্রক্রিয়াগত সমস্যাগুলিকে মোকাবিলা করে এবং ভবিষ্যৎ পরামর্শ দিয়ে প্রকল্পগুলির বাস্তবায়নকে আরও ত্বরান্বিত করার জন্য গৃহীত কযেকটি যৌথ উদ্যোগের মধ্যে অন্যতম। বৈঠকে উভয় পক্ষ ৩ জানুয়ারি ২০২১ তারিখে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের প্রকল্প মনিটরিং কমিটির প্রথম সভায় গৃহীত সিদ্ধান্তগুলি বাস্তবায়নের অবস্থা পর্যালোচনা করেছে৷
বৈঠকে উল্লেখ করা হয়েছে যে, সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ উন্নয়ন অংশীদারিত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে৷ ভারতের লাইন অফ ক্রেডিট কর্মসূচির অধীনে বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার এবং এলওসির অধীনে মোট প্রতিশ্রুত অর্থের পরিমাণ ৭.৮৬২ বিলিয়ন মার্কিন ডলার। উভয় পক্ষই অত্যন্ত সন্তুষ্টির সাথে উল্লেখ করে যে, ভারতীয় এলওসি কাঠামোর অধীনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এখন পর্যন্ত চুক্তিকৃত প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে, ১ বিলিয়ন ডলার বিতরণের মাইলফলক কয়েক দিনের মধ্যে অর্জিত হতে চলেছে। বৈঠকে আরও উল্লেখ করা হয়েছে যে, উভয় পক্ষের সমন্বিত প্রচেষ্টার ফলে এক বছরে অর্থ বিতরণের গতি প্রায় দ্বিগুণ হয়েছে। এই সময়ে কোভিড-১৯ মহামারীর ফলে উদ্ভূত গুরুতর চ্যালেঞ্জ সত্ত্বেও ২৩৮.৬৮ মিলিয়ন মার্কিন ডলার বিতরণ করা হয়েছে।
সভায় উভয় পক্ষই বৈঠকের সময় বাস্তবায়নের বিষয়গুলির সকল দিক নিয়ে আলোচনা করেছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প কর্তৃপক্ষের দ্বারা ভারতীয় এলওসি প্রক্রিয়া ও পদ্ধতির ব্যাখ্যার মান নির্ধারণের প্রয়োজনীয়তা, প্রকল্প প্রস্তুতি এবং উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) ত্বরান্বিত করা, বিড যোগ্যতার মানদন্ড যুক্তিযুক্ত করা, বিল প্রক্রিয়াকরণ চক্র সংক্ষিপ্ত ও সরলীকরণ, চূড়ন্ত চুক্তি প্রদান ত্বরান্বিত করা, ভিসা প্রদানের পদ্ধতি সহজীকরণ ইত্যাদি। কারিগরি কমিটি কর্তৃক গৃহীতব্য পরবর্তী পদক্ষেপগুলিও উচ্চ পর্যায়ের কমিটি চিহ্নিত করেছে, যা যথাসময়ে কার্যকর স্তরে উদ্ভুত বিষয়গুলো আলোচনার জন্য বৈঠক করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat