×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৮
  • ৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণা নিহিত ছিল।
বঙ্গবন্ধুর সেদিনের ভাষণেই জাতির জন্য দিক-নির্দেশনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, যার-যার কর্ম এবং চিন্তা-চেতনা ও সততা মধ্যদিয়ে সেই রক্তের ঋণ শোধ করতে হবে।’
ইয়াফেস ওসমান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  উপলক্ষে সোমবার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং সুবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান। পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মোঃ আজিজুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইটিবিবিআর’র পরিচালক ড. এস এম আছাদুজ্জামান।
কমিশনের সদস্যবৃন্দ, বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থাপিত মূল বিষয়ের উপর আলোচনা করেন। 
স্বাধীনতা দিবসের আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat