×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৮
  • ৩৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগ ও পল্টনে মিছিল-সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে যায় বামপন্থি ছাত্রদের সংগঠনের জোট প্রগতিশীল ছাত্রজোট। সেখানে তারা অবস্থান নিয়ে মিছিল করতে থাকে।
হরতালের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় হেঁটে, রিকশায় করে অনেকে গন্তব্যস্থলে রওনা দিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ থেকে পল্টন, সায়েন্স-ল্যাব, বাংলামটর ও টিএসসি অভিমুখী সড়কে যানচলাচল বন্ধ ছিল।
সকালে হরতালে সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা পল্টন মোড় এলাকায় মিছিল বের করেন। মিছিলটি মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর ঘুরে আবার পল্টন মোড়ে অবস্থান নেয়। পল্টন মোড়ে ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নেতাকর্মীরা ওই এলাকায় অবরোধ দিয়েছেন।
এতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রী, ছাত্র ফেডারেশনসহ কয়েকটি বাম সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।
হরতালের সমর্থনে জোটের নেতারা বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের মধ্যে নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। মানুষ বেঁচে থাকার লড়াইয়ে কীভাবে টিকে আছে খেয়াল করলেই চোখে পড়বে। টিসিবির ট্রাকের পেছনে ছুটছে, মারামারি করছে। অথচ এ সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। হরতালের সমর্থনে আমাদের কর্মসূচি চলবে।’
এর আগে গত ১১ মার্চ সকালে পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের হলরুমে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচি ঘোষণা করে দলটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat