×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৭
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়্যাং য়িই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
ঢাকায় চীনের দূতাবাসসূত্রে বলা হয়, য়িই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে এক চিঠিতে লিখেছেন, ‘আমি নতুন ফল অর্জনের লক্ষ্যে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বের উন্নয়নে আমাদের দুই দেশের নেতৃবৃন্দের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে আপনার সাথে কাজ করতে আগ্রহী।’ চিঠিতে তিনি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে একটি শক্তিশালী গতি বজায় রেখেছে, জনগণের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী ও বন্ধু হিসেবে চীন বাংলাদেশের অর্জন ও সাফল্য দেখে আনন্দিত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat