×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৭
  • ৩১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, নতুন প্রজন্মের মেধাবী প্রতিনিধিরাই আগামীদিনের বাংলাদেশকে নেতৃত্বে দেবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন প্রজন্মকে নিয়ে ভাবতেন। তেমনি তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব কর্মকান্ডের কেন্দ্র বিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম।
তিনি আজ শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান এবং আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে নতুন প্রজন্মকে একটি বিশ্বমানের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে চলেছি।
শিক্ষার্থীদের উদ্দেশ্য উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, ‘তোমরা সৌভাগ্যবান কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো একজন শিক্ষাবান্ধব ও আধুনিক বিজ্ঞানমনস্ক প্রধানমন্ত্রী পেয়েছো। বছরের প্রথমদিনই বই পাচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ডিজিটাল ল্যাব হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এটা সম্ভব হয়েছে।
তিনি দেশে নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলছেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তোমরাই আমাদের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশের চালিকাশক্তি।’
এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। আর জননেত্রী শেখ হাসিনা সেই দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। শেখ হাসিনা জেগে থাকেন বলেই বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে।
নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক ইমরান খালাসীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ মাকসুদা খাতুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়ার ইউএনও শেখ রাশেদুজ্জামান, মেয়র আবুল কালাম আজাদ, এএসপি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, সহ-সভাপতি নুর এ আলম আশিক, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান, নড়িয়া উপজেলার আহবায়ক আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বিকেলে সখিপুর থানা ছাত্রলীগের উদ্যোগে হাজী শরীয়তউল্যাহ বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat