×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৭
  • ৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সহজে দেশের উচ্চশিক্ষা সংক্রান্ত সেবা প্রদান ও নাগরিকের সন্তুষ্টি নিশ্চিতে কর্মশালায় আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
আজ দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। কর্মশালায় সভাপতিত্ব করেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান।
তিনি বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও ইউজিসি’র সেবা সহজিকরণ করা জরুরি। সেবা প্রত্যাশীরা যাতে কাক্সিক্ষত সেবা পেয়ে সন্তুষ্ট হয় সেদিকে গুরুত্ব দিতে হবে।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সেবা সহজিকরণের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, সেবা প্রত্যাশীরা যাতে অহেতুক বিড়ম্বনায় না পড়ে কিংবা সেবা প্রদান প্রক্রিয়া জটিল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সেবা প্রদানে সংশ্লিষ্টদের নাগরিক, প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার উপরও গুরুত্বারোপ করেন ।
ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক ও এপিএ’র ফোকাল পয়েন্ট মো. গোলাম দস্তগীরের সঞ্চালনায় কর্মশালায় সংস্থার পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের ২৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন এটুআই কনসালট্যান্ট (উপ-সচিব) জিয়াউর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat