×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৭
  • ৮৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার ইউক্রেনে মাসব্যাপী যুদ্ধের জন্য ভøাদিমির পুতিনের নিন্দা করেছেন।
তিনি এই রুশ নেতাকে “একজন কসাই” হিসেবে উল্লেখ করে বলেছেন, “তিনি ক্ষমতায় থাকতে পারবেন না।”
ন্যাটো এবং ইইউ মিত্রদের সঙ্গে আলোচনা এবং পোল্যান্ডে ইউক্রেনীয় মন্ত্রীদের সাথে দেখা করার পর ওয়ারশ’র রয়্যাল ক্যাসেল থেকে এক আবেগপূর্ণ বক্তৃতায় বাইডেন রাশিয়াকে স্পষ্টভাবে সতর্ক করে দিয়ে বলেছেন, “ন্যাটোর সীমানায় এক ইঞ্চিও এগিয়ে যাওয়ার কথা ভাববেন না।”
বাইডেনের নজিরবিহীন  বক্তব্যের পরপরই হোয়াইট হাউস বাইডেনের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছে, মার্কিন নেতা রাশিয়ায় “শাসন পরিবর্তন” চাইছেন না , তবে এই অঞ্চলে প্রতিবেশীদের উপর পুতিনের প্রভাবের ব্যাপারে ক্রেমলিন যে তার অসন্তোষ স্পষ্ট করেছে তাই তুলে ধরা হয়েছে।
একজন কর্মকর্তা বলেছেন, ব্যক্তিগত আক্রমণ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য “সুযোগের জানালাকে সংকুচিত করে।”
পুতিনের ব্যাপারে বাইডেনের কঠোর বক্তব্যকে সাধারণ রাশিয়ানদের কাছে আবেদনের একটি সূক্ষ্ম প্রয়াসের সাথে যুক্ত করে বলেছেন, “সাধারণ রাশিয়ানরা “আমাদের শত্রু নয়” এবং পশ্চিমাদের আরোপিত কঠোর নিষেধাজ্ঞার জন্য তাদের প্রেসিডেন্টকে দায়ী করার আহবান জানিয়েছেন।
ইউক্রেনের প্রায় চার মিলিয়ন লোক যখন দেশ থেকে বিতাড়িত এ সময়ে বাইডেন উপস্থিত এবং অন্যত্র ইউক্রেনীয়দের আশ্বস্ত করে বলেন, “আমরা আপনাদের পাশে আছি।”
বাইডেন রাশিয়ার ইঙ্গিত নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন, পূর্ব ইউরোপে মনোনিবেশ করার জন্য তারা যুদ্ধের গতি হ্রাস করতে পারে, এমনকি রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের পশ্চিমে আঘাত হেনেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat