×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৬
  • ৯৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকাল ৬ টায় পৌর শহরের থানা মোর চত্বরের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য জানানো হয়।
প্রথমে সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে শহীদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সকল অনুষ্ঠানের শুভ সুচনা করেন। এ সময় তার সহধর্মীনি মাহিন ইমাম উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, উল্লাপাড়া প্রেসক্লাবসহ পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দু শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক প্রদান করেন।
এ সময় জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম এর সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ উজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উল্লাপাড়া প্রেস ক্লাবের আহবায়ক আলহাজ্ব আব্দুল বাতেন হিরু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর আওয়ামীলীগের সভাপতি এস. এম. আমিরুল ইসলাম আরজু সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দু শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে প্রদান করা হয়। সরকারি আকবর আলী কলেজ হল রুমে উল্লাপাড়ার সকল বীর মুক্তিযোদ্ধাদের হাতে প্রধান মন্ত্রী উপহার তুলে দেন জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম। সে সময় পাশে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন।
পরে স্থানীয় সরকারি আকবর আলী কলেজ মাঠে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি ও শিক্ষার্থীদের মার্চপাস্ট, ডিসপ্লে ও বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। এদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat