×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৬
  • ৬৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পশ্চিমা কর্মকর্তারা শুক্রবার ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত নিহত ৭ জন জেনারেলের নাম প্রকাশ করেছে এবং এই যুদ্ধে ১ জন জেনারেলকে বরখাস্ত করার কথা জানিয়েছে। 
এক কর্মকর্তা জানান, সর্বশেষ দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলায় রাশিয়ার ৪৯ তম কম্বাইন্ড আর্মস আর্মি’র কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইয়াকভ রেজানস্টেভ নিহত হয়েছেন। 
এ দিকে চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ান আর্মির ৬ষ্ঠম কম্বাইন্ড আর্মস আর্মি’র কমান্ডার জেনারেল ভøাইস্লাভ ইয়ারশভকে ক্রেমলিন বরখাস্ত করেছে।
মাসব্যাপী ইউক্রেন অভিযানে ব্যাপক ক্ষতি এবং কৌশলগত ব্যর্থতার কারণে তাকে আকস্মিক বরখাস্ত করা হয়। 
নিহতদের মধ্যে চেচেন স্পেশাল ফোর্সের জেনারেল মাগোমেদ তুশায়েভও রয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনে এই চেচেন স্পেশাল ফোর্স মোতায়েন করেন।
মাসব্যাপী এই যুদ্ধে নিহত রাশিয়ান সেনা এবং সিনিয়র অফিসারদের মৃত্যুর সংখ্যা পশ্চিমা সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের হতবাক করেছে। 
এর জন্য যোগাযোগ এবং লজিস্টিক সমস্যা গুলোকে আংশিকভাবে দায়ী করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা তথ্য বিনিময় ও যোগাযোগে আন-অথরাইজড চ্যানেল ব্যবহার করায় তা ইউক্রেনীয় বাহিনীর কাছে পৌঁছে যায়।
ক্রেমলিন শুক্রবার স্বীকার করেছে যে, এই যুদ্ধে ১,৩০০ জনের বেশী সৈন্য মারা গেছে, তবে পশ্চিমাদের হিসাবে এই সংখ্যা ৪ থেকে ৫ গুণ বেশী। 
সেখানকার কর্মকর্তারা বিশ্বাস করেন যে ইউক্রেনে মোতায়েন রাশিয়ার ১১৫ থেকে ১২০ ব্যাটালিয়নের মধ্যে প্রায় ২০টি ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে ‘যুদ্ধ আর বেশি দিন চালানো সম্ভব নয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat