×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৫
  • ৩০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প তদারকি করতে পাঁচ দিনের সফরে তার নিজ জেলা কিশোরগঞ্জে যাচ্ছেন আগামী ২৭ মার্চ।
"রাষ্ট্রপতি ৫ দিনের সফরে ২৭ মার্চ (রবিবার) বিকেলে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। তিনি বেশ কয়েকটি সমাবেশে ভাষণ দেবেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন," তাঁর প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন আজ এ তথ্য জানান।
রাষ্ট্রপতি হামিদ সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি ডিগ্রি কলেজে ‘তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প’ উদ্বোধন করবেন।
এছাড়া, তিনি বুধবার (৩০ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ সদরে "শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার" এর নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
বঙ্গভবনের মুখপাত্র জানান, রাষ্ট্রপতি বিভিন্ন উপজেলায় এলাকাবাসী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংস্থার সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভাও করবেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে রাষ্ট্রপ্রধানের ঢাকায় ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat