×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৫
  • ৫৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বৃহত্তর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি জাহিদুল ইসলাম টিপুর নামাজে জানাজায় অংশ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ দুপুর আড়াইটায় মতিঝিল এজিবি কলোনি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই নামাজে জানাজায় অংশ নেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস।
জানাজা শেষে মেয়র মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ঢাকা মহানগরীর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামালসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
পরে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রয়াত জাহিদুল ইসলাম টিপুর শাহজাহানপুর ঝিলবাগিচা এলাকার বাসায় যান এবং মরহুমের স্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি, পুত্র-কন্যাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং তাদের প্রতি সহানুভূতি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat