×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৫
  • ৯১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমীরগঞ্জ এলাকায় পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ২জন। আজ শুক্রবার সকাল পৌনে ৮ টার দিকে আরশি নগর-রায়পুরা আঞ্চলিক সড়কের আমীরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আবদুল্লাহপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে আইন উদ্দীন (৩৫), ছিদ্দিক মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (১৮) ও বাহের চর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২)। নিহত অপর একজনের পরিচয় এখনও পর্যন্ত জানতে পারেনি পুলিশ।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, পিকআপ-অটোরিকশা সংঘর্ষে ৪ জনের মৃত্যূর বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি। তবে নিহত ৪ জন অটোরিকশার যাত্রী কিনা এ বিষয়ে এখনও নিশ্চিত না। ঘটনাস্থলে পুলিশ আছে এবং ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে রায়পুরার চর সুবুদ্ধি থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা আমীরগঞ্জ হয়ে নরসিংদী যাওয়ার পথে হাসনাবাদ বাজার অতিক্রম করলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় ঘটনাস্থলে সিএনজি চালিত অটোরিকশায় থাকা ৪ জন মারা যায় এবংদুইজন আহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat