×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৪
  • ৭৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) জেলার দেবীদ্বারে আজ সকাল ১০টায় জাতীয় ভোক্তা অধিকার মাপে কম, দামে বেশী বেবী ফুড বিক্রি ও মূল্য তালিকা বিহীন ৫ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেছে । জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আসাদুল ইসলাম ওই তদারকী অভিযানের নেতৃত্ব দেন।
এসময় ভোক্তার কাছ থেকে ৫ লিটার সোয়াবিন তৈলের মূল্য ৭৯৫ টাকার স্থলে ৮৯০ টাকা আদায় করার দায়ে ‘নিউ খান ষ্টোর্সকে ১০ হাজার টাকা, ভোক্তাদের সুবিধার্থে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘মেসার্স স্বপন ষ্টোর্স’কে ৩ হাজার টাকা, অন-অনুমোদিত বেবী ফুড বিক্রির দায়ে ‘মেসার্স হরেকৃষ্ণ সাহা স্টোর্স’কে ৪ হাজার, মাপে কম দেয়া অভিযোগে ‘লোকনাথ মিষ্টান্ন ভান্ডার’কে ৮ হাজার টাকা এবং ‘মধূরাজ মিষ্টান্ন ভান্ডার’কে ৪ হাজারসহ ৫ প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্যাপ সদস্য সাইফুল ইসলাম ও দেবীদ্বার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাদাত হোসেনসহ একদল পুলিশ ছিলেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আসাদুল ইসলাম বাসসকে বলেন, মাপে কম, দামে বেশী, অন-অনুমোদিত বেবী ফুড বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ‘আমাদের তদারকী অভিযানে’ ৫ প্রতিষ্ঠনকে ২৯ হাজার টাকা জরিমানা করেছি। আমাদের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat