×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৩
  • ৬৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তিনটি ওয়ার্ডে আজ প্রান্তিক জনগোষ্ঠির মধ্যে ১৮ লাখ টাকা ব্যবসায়িক অনুদান বিতরণ করা হয়েছে। ডিএসসিসি’র ৬৭, ৬৮ ও ৬৯ নম্বর ওয়ার্ডের ১৮০ জন মহিলা প্রত্যেকে ১০ হাজার টাকা করে এই অনুদানের অর্থ পেয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ ডেমরার রানীমহল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এই ব্যবসায়িক মঞ্জুরির অর্থ বিতরণ করেন।
অনুষ্ঠানে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, প্রকল্পটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন হওয়ায় প্রকৃত ঢাকাবাসী নয়, এমনকি ঢাকার ভোটারও নয়, এমন অনেককেই তালিকা থেকে নাম বাদ দেয়া হয়েছে। যারা এখানে স্থায়ী বসবাস করেন এবং এলাকার ভোটার শুধু তাদেরকেই প্রকল্পের উপকারভোগী হিসেবে আমরা দেখতে চাই। সেটি নিশ্চিত করতে এই কার্যক্রমে আমরা কাউন্সিলরদেরকে সম্পৃক্ত করেছি।
প্রকল্পের একটি পয়সাও যেন ঢাকার বাইরে যেতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহবান জানিয়ে ব্যারিস্টার শেখ তাপস বলেন, দেশের বিভিন্ন গ্রামে অথবা ঢাকার বাইরে শহরে বসবাসকারিদের জন্য সরকারের একাধিক প্রকল্প রয়েছে। তারা এই প্রকল্পের মাধ্যমে জীবনমান উন্নয়নে সুবিধা পচ্ছেন। এই একটি প্রকল্পই শুধু ঢাকায় বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেয়া হয়েছে। এ জন্য শুধূ ঢাকার ভোটাদের জন্য এই প্রকল্পের অর্থ ব্যয় করা হবে।
এর আগে মেয়র ব্যারিস্টার শেখ তাপস সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে শাহবাগের ফুল মার্কেট, বাসাবো বৌদ্ধ মন্দির হতে কালি বাড়ি পর্যন্ত সংযোগ সড়ক, নন্দীপাড়া-কদমতলা খাল পরিদর্শন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর, এলআইইউপিসি প্রকল্পের টাউন ম্যানেজার ডা. সোহেল ইকবাল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat