×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-২১
  • ৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বাসযোগ্য টেকসই পরিবেশ নিশ্চিতকল্পে রাষ্ট্রের সকল শ্রেণি পেশার লোকজন সম্মিলিতভাবে কাজ করলে বন সংরক্ষণ ও উন্নয়নে সফল হবে বাংলাদেশ।
তিনি বলেন, এ লক্ষ্যে জনপ্রতিনিধি, বননির্ভর জনগোষ্ঠী, বনে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।
“বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার” প্রতিপাদ্যে আজ সোমবার আন্তর্জাতিক বন দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে বন অধিদপ্তরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নির্দেশনায় বন অধিদপ্তরের নানা কার্যকর উদ্যোগের ফলে বাংলাদেশে বৃক্ষাচ্ছাদনের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। ২০১৫-২০১৯ সময়কালের বন সার্ভে মোতাবেক দেশে বৃক্ষাচ্ছাদনের পরিমাণ ছিল দেশের মোট আয়তনের ২২ দশমিক ৩৭ ভাগ যা ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
বনমন্ত্রী আরও বলেন, প্রাণীকুলের বেঁচে থাকার মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে অধিক পরিমাণে বৃক্ষরোপণ করতেই হবে। বনবিভাগের সক্ষমতা বাড়াতে শুন্যপদ পূরণসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে।
বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার, সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু প্রমুখ।
বিষয়ভিত্তিক উপস্থাপন করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং উপ-প্রধান বন সংরক্ষক ও সুফল প্রকল্পের প্রকল্প পরিচালক গোবিন্দ রায়।
উল্লেখ্য, অনুষ্ঠানে মন্ত্রী সামাজিক বনায়নের ১০ জন নারী ও পুরুষ উপকারভোগীদের মাঝে ১৫ লক্ষ টাকার চেক বিতরণ করেন। এছাড়াও দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত চিত্র ও বন্যপপ্রণী প্রদর্শনী পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat