×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-২০
  • ৩০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং এর কিছু সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা জারি করার পর থেকে বিগত তিন মাসে মানবাধিকর বিষয়ে এলিট ফোর্সের কর্মকান্ডে যুক্তরাষ্ট্র অগ্রগতি দেখতে পাচ্ছে। 
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, ‘আমরা গত তিন মাস ধরে এসব (মানবাধিকার) বিষয়ে অগ্রগতি লক্ষ্য করেছি।’
এখানে রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় ৮ম ‘পার্টনারশিপ ডায়ালগ’ বৈঠকের পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে এক যৌথ প্রেস ব্রিফিংকালে ভিক্টোরিয়া নুল্যান্ড এ অভিমত ব্যক্ত করেছেন। 
তিনি আরো বলেন, এই নিষেধাজ্ঞাকে ‘জটিল ও কঠিন ইস্যু’ হিসেবে অভিহিত করে আন্ডার সেক্রেটারি বলেন, যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা ইস্যুটি সমাধানের লক্ষ্যে ঢাকার সাথে কাজ করবে। ‘কারণ আমাদের নিরাপত্তা ও সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
নুল্যান্ড বলেন, মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ইস্যু সমাধানে ঢাকার পরিকল্পনার বিষয়ে তিনি সংলাপ অনুষ্ঠানে একটি নথি পেয়েছেন। 
মাসুদ বলেন, ঢাকা এ সংলাপকালে র‌্যাবের সর্বশেষ অবস্থান ও কার্যক্রম এবং নিষেধাজ্ঞা ইস্যুটি সমাধানে সরকারের কিছু পদক্ষেপ সম্পর্কে যুক্তরাষ্ট্রকে তথ্য দিয়েছে। ‘আমরা কয়েকটি ফরম্যাটে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের এই আলোচনা চালিয়ে যাব এবং যথাযথভাবেই এই ইস্যুটির সমাধান হবে।’
পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ গণতন্ত্র সমুন্নত রাখা ও মানবিক মর্যাদার অভিন্ন মূল্যবোধ, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার অঙ্গীকারের পাশাপাশি জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের আকাক্সক্ষার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সাথে বহুমুখী সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে।
মাসুদ বলেন, দু’দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব গঠনে বাইডেন প্রশাসনের প্রতি বাংলাদেশের উচ্চাকাক্সক্ষা রয়েছে।
সচিব আরো বলেন, ‘বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে যুক্তরাষ্ট্রের সাথে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।’
মার্কিন আন্ডার সেক্রেটারি পরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সাথে দেখা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat