×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-১৮
  • ৬৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, দ্রব্য মূল্য নিয়ে সরকার সচেতন  এবং  বাজার নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ নেয়া হয়েছে। মনিটরিং টিম দিয়ে মার্কেট সুপারভাইস করা হচ্ছে।
তিনি বলেন, ইতিমধ্যেই যারা অসাধু চিন্তা-চেতনা নিয়ে মজুদ করার চেষ্টা করেছিল, এরকম বেশ কিছু ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভোজ্যতেলসহ অনেক পণ্যসামগ্রী আটকও করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে বাজার আস্তে আস্তে নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে।
হানিফ আজ সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় কুষ্টিয়া ৪-আসনের সংসদ সদস্য ব্যরিস্টার সেলিম আলতাফ জজসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আমাদের বিশ^াস বর্তমানে যে অবস্থা বাজারে দেখা যাচেছ এটা থাকবে না, খুব দ্রুতই এটা নিরসন হবে।’
তিনি আরো বলেন, বিএনপি নেতারা আসলে দিশেহারা হয়ে গেছে, মানসিকভাবে এরা অনেকেই এখন ভরসাম্য হারিয়ে ফেলছে বলে মনে হয়। তাদের কথাবার্তায় অসংলগ্নতা দেখলে এটা বোঝা যায়।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় তাদের সীমাহীন ব্যর্থতা ছিল, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নেতাদের সীমাহীন দুর্নীতি ছিল। সেই দুর্নীতি অপকর্মের কারণে আজ তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। বিরোধীদলে থাকা অবস্থায়ও তাদের সন্ত্রাসি, নাশকতামূলক কর্মকান্ড, ধবংসাত্মক কার্যক্রমের কারণেও তারা গণবিছিন্ন। এই বিচ্ছিন্নতার কারণে কোন ইস্যু নিয়ে কোন আন্দোলনে তারা সফলতা লাভ করছে না। এখন বিএনপি নেতাদের মধ্যে একটা হতাশা ভর করছে।
এই হতাশা থেকে তারা অসংলগ্ন কথাবার্তা বলছে উল্লেখ করে তিনি বলেন, এসব কারণে জনগণ তাদের কথাবার্তার গুরুত্ব দিচ্ছে না বা আমলে নিচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat