×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-১৮
  • ৬৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা, পর্যটন সম্ভাবনা এবং দৌড়কে জনপ্রিয় করতে জেলায় আজ চলনবিল হাফ ম্যারাথন সম্পন্ন হয়েছে। ২১ দশমিক ১ এবং ১০ কিলোমিটার এই দুটি ইভেন্টে দেশের ৩৫০ জন রানার অংশগ্রহণ করেন।
নাটোর এমকে কলেজ থেকে ভোর পৌনে ৬টায় ম্যারাথন শুরু হয়। নাটোরের কক্সবাজার খ্যাত পাটুল থেকে ইউটার্ন হয়ে পুনরায় এম কে কলেজে এসে ম্যারাথন শেষ হয়।
নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ প্রধান অতিথি হিসেবে ম্যারাথন শেষে এমকে কলেজ প্রাঙ্গণে বিজয়ীদের হাতে প্রাইজমানি তুলে দেন। ২১ দশমিক ১ কিলোমিটারে বিজয়ী হয়ে ৫ হাজার টাকা প্রাইজমানি অর্জন করেন হামিদা আকতার জেবা (মহিলা) এবং আশরাফুল ইসলাম (পুরুষ)। ১০ কিলোমিটারে বিজয়ী হয়ে ৪ হাজার টাকা প্রাইজমানি অর্জন করেন এপি তালুকদার (মহিলা) এবং আল আমিন (পুরুষ)।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ম্যারাথনের প্রধান সমন্বয়ক রেজোয়ানা পারভীন বর্ষা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার এবং এম কে কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat