×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-১৭
  • ৮৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটে পরম শ্রদ্ধা ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে সিলেটের সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৯টায় সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। পরে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। 
এরপর একে একে জেলা প্রশাসন, এসএমপি ও জেলা পুলিশ, মহানগর আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ, সকল সংগঠনে শীর্ষ নেতৃবৃন্দ ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। 
সকাল ১০টায় সিলেট জেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর যুবলীগ, ছাত্রলীগসহ নানা সংগঠন ও প্রতিষ্ঠান। সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়,র‌্যালীটি  নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। 
এ উপলক্ষে সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে সিলেট জেলা পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী চলছে বঙ্গবন্ধু’র জন্মোৎসব। 
এদিকে, মুজিববর্ষকে কেন্দ্র করে সাজ সাজ রবে সেজেছে সিলেট নগরী। সিলেট নগরভবন, জেলা প্রশাসকের কার্যালয়,পুলিশ সুপারের কারযালয়সহ গুরুত্বপূর্ণ সরকারী বেসরকারি ভবন, সড়ক ও মোড় আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, সাঁটানো হয়েছে উৎসব লোগো সম্পর্কিত জাতির পিতা বঙ্গবন্ধুর নানা রঙ্গের ছবি, ব্যানার, ফেস্টুন ও ডিজিটাল প্রচারণা। 
অপরদিকে, জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেটের সকল সরকারী বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও সকল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথকভাবে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat