×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-১৪
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলার বদলগাছি উপজেলার আলোচিত ট্রিপল মার্ডার মামলার রায়ে ৯ ব্যক্তির মৃত্যুদন্ড এবং ১ ব্যক্তির বিরুদ্ধে আমৃত্যু কারাদন্ডের নির্দেশ দেয়া হয়েছে। আজ সোমবার দুপুরে জনাকীর্ন আদালতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহমুদ হাসান এ রায় প্রদান করেছেন। এ মামলার অপর ১০ আসামীকে মামলা থেকে খালাস দেয়া হয়েছে।
ঐ আদালতের এপিপি মোজাহার আলী জানান, জমিজমা সম্পর্কিত ধারাবাহিক শত্রুতার জের ধরে গত ২০১৪ সালের ৬ জুন বিকেল সাড়ে ৩টায় বদলগাছি উপজেলার উজালপুর গ্রামে বিবদমান দু পক্ষের মধ্যে মারমারি সংঘটিত হয়। এ সময় প্রতিপক্ষের হাতে একই গ্রামের মোঃ শহিদুল ইসলাম দুলু, মোঃ আমজাদ হোসেন এবং আব্দুল ওয়াদুদ নামের তিন ব্যক্তি নিহত হন। এ ব্যপারে বদলগাছি থানায় নিহত শহিদুল ইসলাম দুলুর পুত্র ফরহাদ হোসেন বাদী হয়ে মোট ২৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত করে ২ জনকে বাদ দিয়ে মোট ২২ জনের নামে অভিযোগপত্র আদালতে পেশ করে। পরবর্তীতে টাজর্শিটভুক্ত ২ আসামী মারা যান। এর ফলে ২০ জন আসামীর বিরুদ্ধে আদালতে বিচারকার্য শুরু হয়।
দীর্ঘ শুনানাী শেষে সোমবার দুপুরে বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হলো উজালপুর গ্রামের মৃত নাসির এর পুত্র সাইদুল ইসলাম ও আজিজুল হক, আবুল হোসেনের পুত্র জালাল হোসেন, হেলাল হোসেন ও বেলাল হোসেন, হাশেম আলীর পুত্র জায়েদ হোসেন, মজগর আলীর পুত্র আবুল হোসেন, মৃত কালু মন্ডলের পুত্র মোস্তফা আলী এবং সাইদুল ইসলামের পুত্র সোহাগ আলী। আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত আসামী হলো ঐ গ্রামের মৃত মছিরের পুত্র হাশেম আলী। দন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে জায়েদ আলী ও মোস্তফা পলাতক রয়েছে।
এ মামলার অপর ১০ আসামীর বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে ঐ আদালতের এপিপি এ্যাড. মোজাহার আলী এবং আসামী পক্ষে এ্যাড. রেজাউল ইসলাম বাচ্চু মামলাটি পরিচালনা করেন। রায়ে নিহতদের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat