×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-১৪
  • ২৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের সকল দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে অনুসরণ করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকলকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নের মাধ্যমে বিশ্বে দেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। বাংলাদেশ এখন আর গরীবের দেশ নয়, উন্নয়নশীল দেশের তালিকায় এখন বাংলাদেশের নাম। দেশে মেট্রোরেলসহ যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন এবং ঘরে ঘরে বিদ্যুৎ, বিভিন্ন ধরনের ভাতার বিষয়টি শেখ হাসিনা ক্ষমতায় না আসলে সম্ভব হত না। শাহাব উদ্দিন আজ জেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শাহাব উদ্দীন বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকার জন্যই জেলার জুড়ী উপজেলার লাঠিটিলায় বঙ্গবন্ধুর নামে সাফারি পার্ক এবং মাধবকুন্ড জলপ্রপাতে কেবল কার স্থাপনের উদ্যোগ নেয়া সম্ভব হয়েছে। তিনি বলেন, মৌলভীবাজার জেলার উন্নয়নের অংশ হিসেবে ১ হাজার কোটি টাকা ব্যয়ে  মনু নদীর উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। শীঘ্রই এই নদী খনন ও তীর বাধাই কাজ শুরু হবে এবং শাহবাজপুর-কুলাউড়া  রেল লাইনের কাজ চলমান আছে। চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে অনেক উদ্যোগ নেয়া হয়েছে। এসময় তিনি মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে  উল্লেখ করেন।
জেলা আওয়ামী লীগ সভাপতি সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফ এমপি, জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat