×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-১৪
  • ৩৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ জাতীয়তাবাদী নেতা ও শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। তিনি শুধু একজন রাজনীতিক নন, ইতিহাসের মহামানব।
রোববার যুক্তরাষ্ট্রের বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত ‘অগ্নিঝরা মার্চ’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাধীন করেছেন। সাম্যের ভিত্তিতে সমাজ বিনির্মাণের জন্য বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি নিয়েছিলেন। যুদ্ধাপরাধীদের বিচারে আইন প্রণয়ন, ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন, স্থল সীমানা বিরোধ নিষ্পত্তির উদ্যোগ, সমুদ্রসীমা সংক্রান্ত আইন প্রণয়নসহ অনেকগুলি বিষয় তিনি কাজ শুরু করেছিলেন। 
নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলট জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ও মো. নূর হোসেন, সহ-সভাপতি মো. মঞ্জুর আলম, আবু মনসুর ও সেলিম জাহাঙ্গীর, সহ-সাধারণ সম্পাদক মিন্টু কামরুজ্জামান ও জিয়াউল হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মিয়াজি প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর গৃহিত পদক্ষেপের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিনের অমিমাংসিত ছিটমহল সমস্যার সমাধান করেছেন, বাংলাদেশের প্রায় সমআয়তন সমুদ্রসীমায় আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কার্য সম্পাদনে তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি উন্নত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করছেন। আধুনিক বাংলাদেশের প্রতিচ্ছবি শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat