×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-১৪
  • ৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলায় অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের মধ্যে ৪৫ লাখ টাকা এবং জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে অসহায়, দুস্থ ও গরীব ৩৯ জনের মধ্যে ৩ লাখ ১৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে এই চেক বিতরণের আয়োজন করা হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর এ আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।
জেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানাগেছে- ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত জেলার ৯০ জন রোগীর মদ্যে ৫০ হাজার টাকা করে মোট ৪৫ লাখ এবং অসহায়, গরীব ও দুস্থ আরও ৩৯ জনের মধ্যে জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের ৩ লাখ ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat