×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-১২
  • ৫৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘ফাইটার’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বলিউড তারকা দীপিকা পাডুকোন ও হৃত্বিক রোশনকে পর্দায় দেখায় অপেক্ষায় আছেন ভক্তরা। কিন্তু কবে মুক্তি পাবে সিনেমাটি এ নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। তবে এবার সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে।
আগামী বছরের প্রজাতন্ত্র দিবসে পর্দায় আসছে নির্মাতা সিদ্ধার্থ আনন্দের এই সিনেমাটি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এমনটাই জানিয়েছেন হূত্বিক।
নিজের সিনেমা মুক্তি এবং হূত্বিকের সঙ্গে কাজ করা প্রসঙ্গে দীপিকা বলেন, ‘শুধু আমার ভক্তদের প্রত্যাশা নয়, আমি নিজেও হূতিকের সঙ্গে অভিনয় করার অপেক্ষায় ছিলাম। কিন্তু শুধু চাইলে তো আর হবে না, তার জন্য একটি সঠিক সময়, ভালো স্ক্রিপ্ট এবং ভালো নির্মাতারও প্রয়োজন থাকে। সবকিছু ভেবেই একটা সিদ্ধান্তে আসতে হয়। অবশেষে আমরা পর্দায় আসছি। আমার কাছে মনে হয়, এটাই আমাদের এক হওয়ার ভালো সুযোগ ছিল। সঠিক সময়ে আমরা জুটি বেঁধেছি। এরইমধ্যে সিনেমাটির কাজ অনেকটাই শেষ করেছি। কাজ করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হচ্ছে। হূত্বিক আমার রসায়ন সবাইকে মুগ্ধ করবে, এটুকু বলতে পারি। আর মুক্তি নিয়ে বলবো, বিগ বাজেট ও প্রত্যাশিত সিনেমার মুক্তি নিয়ে সবাইকেই ভাবতে হয়। সেই জায়গায় সুন্দর একটি সময়ে নির্মাতা মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন এটা বলার অবকাশ রাখে না।’এদিকে, দীপিকা পাডুকোন ‘ফাইটার’-এর পাশাপাশি বহুল প্রতীক্ষিত ‘পাঠান’ সিনেমার শুটিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat