×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-১০
  • ৫৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজনে  প্রাণ গ্রুপের  পৃষ্ঠপোষকতায়  আগামীকাল শুরু হচ্ছে  ‘প্রাণ গ্লুকোজ-ডি-ডিআরইউ স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২’।  আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় ডিআরইউ প্রাঙ্গণে শুরু হতে যাওয়া  ৫ দিনব্যাপী এ টুর্নামেন্টে  মোট ৯৬ জন প্রতিযোগি  অংশগ্রহণ করবে। 
টুর্নামেন্ট উপলক্ষে আজ বৃহস্পতিবার  ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে  বিস্তারিত  তথ্য জানান ডিআরইউ ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।
ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ কনফেকশনারির ব্র্যান্ড ম্যানেজার শামীম সরকার ও হেড অফ মার্কেটিং সাখাওয়াত আহামেদ সাকি উপস্থিত ছিলেন। এসময় তারা ভবিষ্যতেও ডিআরইউ পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান এবং টুর্নমেন্টে অংশগ্রহণকারী সকলকে খেলার নিয়মাবলী মেনে চলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat