×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-১০
  • ৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন, দেশটির অবরুদ্ধ বিভিন্ন নগরী থেকে বুধবার কমপক্ষে ৩৫ হাজার বেসামরিক নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে। খবর এএফপি’র।
বুধবার রাতে এক ভিডিও ভাষণে ইউক্রেনের এ নেতা বলেন, বেসামরিক নাগরিকদের সুমি, ইনারহোডার ও কিয়েভ নগরী থেকে চলে যাওয়ার সুযোগ করে দিতে তিনটি মানবিক করিডোর খোলা হয়েছে।
জেলোনস্কি বলেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মারিওপোল, ভলনোভাখা এবং পূর্বাঞ্চলীয় ইজিউম নগরী থেকেও বেসামরিক নাগরিকদের চলে যাওয়ার সুযোগ করে দিতে আরো তিনটি মানবিক করিডোর খুলে বৃহস্পতিবার এ অপসারণ অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।
ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়া ইউক্রেনের বিভিন্ন নগরীতে আটকাপড়া আতঙ্কিত বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য প্রস্তাব দেয়ার পর আরো করিডোর খোলার ব্যাপারে বুধবার মস্কো ও কিয়েভ সম্মত হওয়ায় তাদেরকে সরিয়ে নেয়া হলো।
আগের দিন সুমি নগরী থেকে আরো ৫ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়। রাশিয়ার সীমান্তবর্তী এ নগরীর মোট জনসংখ্যা প্রায়  আড়াই লাখ। নগরীটিতে প্রচন্ড লড়াই বেধে যেতে দেখা যায়।
তবে বন্দর নগরী মারিওপোল  থেকে অপসারণ প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়। আর এ জন্য মস্কো ও কিয়েভ উভয় পক্ষ পরস্পরকে দায়ী করছে। নগরীটি কয়েকদিন ধরে রাশিয়ার সৈন্যরা অবরুদ্ধ করে রেখেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat