×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-০৯
  • ৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

করোনাভাইরাস পরিস্থিতির কারণে দুই বছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন ক্লাস হবে। 
আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। 
সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, প্রথম শ্রেণির  আগের এই শ্রেণিগুলোতে অনেক শিক্ষার্থী ভর্তির কিছু দিন পরই করোনা প্রাদুর্ভাবের দরুণ শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ হয়ে যায়। এই দুই বছর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ভার্চ্যুয়াল পদ্ধতিতে তাদের শিক্ষা জীবন শুরু হয়।
করোনা সংক্রমণ কমে আসায় গত বছরের ১২ সেপ্টেম্বর সব শিক্ষা প্রতিষ্ঠান সীমিত পরিসরে খুললেও প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়নি। এরপর সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার চলতি বছরের ২১ জানুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়। সংক্রমণ আবার কমে যাওয়ায় গত ২ মার্চ দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়েছে। সবশেষে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদেরও ক্লাসে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat