×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-০৭
  • ৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয় হারের স্বাদ পেলো বাংলাদেশ।আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নারী দল ৯ উইকেটে হেরেছে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে। আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩২ রানে হেরেছিলো দক্ষিণ আফ্রিকার কাছে। অন্য দিকে  দ্বিতীয় ম্যাচে প্রথম জয় দেখলো নিউজিল্যান্ড। 
ডুনেডিনে বৃষ্টির কারনে প্রায় পাঁচ ঘন্টার পর শুরু হয় বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি। ২৭ ওভারে নির্ধারিত ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় নিউজিল্যান্ড। 
ব্যাট হাতে দলকে দারুন সূচনা এনে দেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক। ৫৬ বল খেলে ৫৯ রানের জুটি গড়েন তারা। এরমধ্যে ৩৩ রান অবদান রেখে প্রথম ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফিরেন সুলতানা। ৩৬ বলের ইনিংসে ৪টি বাউন্ডারি মারেন তিনি। 
শুরুটা ভালো হলেও, বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটাররা তা ধরে রাখতে পারেননি। বড় ইনিংস খেলতে ব্যর্থ হন তারা। অধিনায়ক নিগার সুলতানা ১১, রুমানা আহমেদ ১, সোবহানা মোস্তারি  ১৩ ও রিতু মনি ৪ রান করে ফিরেন। তবে এক প্রান্ত আগলে নিউজিল্যান্ডের বোলারদের বিপক্ষে একাই লড়াই করেছেন ওপেনার ফারজানা। 
ইনিংসের ২৩তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারের ৪৩তম ম্যাচে অষ্টম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ফারজানা। এজন্য ৬০ বল খেলেছেন তিনি। 
২৪তম ওভারের প্রথম বলে দলীয় ১১৯ রানে দলের ষষ্ঠ ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফিরেন ফারজানা। মাত্র ১টি চারে ৬৩ বল খেলে ৫২ রান করেন তিনি। তার বিদায়ের পর শেষ পর্যন্ত ২৭ ওভারে ৮ উইকেটে ১৪০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। লোয়ার-অর্ডারে সালমা খাতুন-লতা মন্ডল ৯ রান করে করেন। নিউজিল্যান্ডের অ্যামি স্যাটার্থওয়েট ২৫ রানে ৩ উইকেট নেন। 
১৪১ রানের জবাবে সপ্তম ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ওপেনার ও অধিনায়ক সোফিয়া ডিভাইনকে ১৪ রানে থামান বাংলাদেশের অফ-স্পিনার সালমা খাতুন। এরপর সুজি বেটস ও অ্যামেলিয়া কের ৮১ বলে অবিচ্ছিন্ন ১০৮ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন। 
বেটস ৬৮ বলে ৭৯ ও কের ৩৭ বলে ৪৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। নিউজিল্যান্ডের পতন হওয়া ১টি উইকেট ৩৪ খর্চায় নিয়েছেন সালমা। ম্যাচ সেরা হন বেটস। 
আগামী ১৪ মার্চ বিশ^কাপে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat