×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-০৫
  • ৯৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ নিশ্চিত করেছেন যে ‘বাংলার সমৃদ্ধি’ নামক  বাংলাদেশী জাহাজের ২৮ জন আটকে পড়া নাবিককে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে নিরাপদে রোমানিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি এখানে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের ২৮ জন আটকে পড়া বাংলাদেশী নাবিককে রোমানিয়ায় সরিয়ে নিয়েছি এবং তারা শিগগির দেশে ফিরে আসবে।’
বাংলাদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় ভারত সরকারের সহযোগিতার বিষয়ে এক উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ভারত সরকারের সঙ্গে ক্রমাগত আলোচনা করছি এবং তারা (ভারত) আমাদের যুদ্ধক্ষেত্র থেকে আমাদের লোকদের সরিয়ে নিতে সাহায্য করছে।
ইউক্রেনের একটি বন্দরে আটকে থাকা জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে বুধবার  এক বাংলাদেশি নাবিক নিহত হয়।
হামলার পর পররাষ্ট্র মন্ত্রণালয় পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় জাহাজ থেকে আটকে পড়া নাবিকদের ইউক্রেনের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে।
বাংলাদেশস্থ রাশিয়ান দূতাবাস ইউক্রেনে সশস্ত্র সংঘাতের মধ্যে একটি বাংলাদেশী জাহাজে একজন নাবিকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে ।  এছাড়া  এবং জাহাজটির নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে ঢাকাকে ‘সকল প্রচেষ্টা’ করার আশ্বাস দিয়েছে।
রাশিয়ান দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নিহতদের নিকটাআত্মীয় ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।’
বিশদ বিবরণ না দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের অলভিয়া বন্দরে জাহাজটি নোঙর করার সময় এমভি বাংলার সমৃদ্ধির তৃতীয় প্রকৌশলী বাংলাদেশী নাবিক হাদিসুর রহমান নিহত হওয়ার ‘ঘটনার পারিপার্শ্বিকতা খতিয়ে দেখা হচ্ছে’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat