×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০৩-০৪
  • ৬৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুদ্ধ বিধ্বস্ত  ইউক্রেন  থেকে  এক বাংলাদেশীকে  উদ্ধার করেছে  ভারত।ভারত তার ‘অপারেশন গঙ্গা’ নামে চলমান উদ্ধার অভিযানের অধীনে যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন থেকে ওই বাংলাদেশীকে উদ্ধার করে।
আজ সন্ধ্যায় এখানে এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, ‘ইউক্রেন থেকে ভারতীয়দের বের করে আনার জন্য ভারতের চলমান মিশনের অংশ হিসেবে একজন বাংলাদেশীকে উদ্ধার করা হয়েছে।’
উদ্ধার করা বাংলাদেশী একজন ছাত্র বলে ধারণা করা হচ্ছে।  তবে  তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির  পরিচয়  নিশ্চিত হওয়া যায়নি। ভারত কর্তৃক  প্রতিবেশী কোন দেশের নাগরিককে ইউক্রেন থেকে উদ্ধার করার এটাই প্রথম ঘটনা।  
এক সাংবাদিকের  প্রশ্নের জবাবে তিনি বলেন, নেপালী  এক নাগরিককেও  উদ্ধারে  ভারতকে অনুরোধ করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত সপ্তাহে প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিকদেরও সরিয়ে  নিতে  নির্দেশ দিয়েছেন।
ভারত ইউক্রেন থেকে ‘অপারেশন গঙ্গা’ শিরোনামে সবচেয়ে  বড় উদ্ধার  অভিযান পরিচালনা করছে এবং এখন পর্যন্ত ৪৮টি ফ্লাইটে ১০,৩০০ জনেরও বেশি ভারতীয়কে ফিরিয়ে  আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat