×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-২৭
  • ৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রতিটি নির্বাচনই চ্যালেঞ্জ, সেটা স্থানীয় বা জাতীয় যে কোনো নির্বাচনই হোক।
আজ রোববার বিকেলে সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিমত ব্যক্ত করেন। 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, "প্রতিটি ইলেকশনই একটা চ্যালেঞ্জ। কোনো চ্যালেঞ্জকে ভয় পেলে চলবে না, মোকাবিলা করতে হবে।"
সিইসি বলেন, সবার কাছে দোয়া চাই, আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, সঠিকভাবে, দক্ষতার ও ন্যায়পরায়ণতার সঙ্গে, শপথে অনুগত থেকে আমরা যেন দায়িত্ব পালন করতে পারি। 
তিনি বলেন, নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা স্থানীয় সরকার নির্বাচন হোক বা জাতীয় নির্বাচন হোক। আমরা এই চ্যালেঞ্জ এখনও বুঝে উঠিনি। দায়িত্ব গ্রহনের পরে আমরা দেখবো যে, আসলে কোনো চ্যালেঞ্জ আছে কি না। সেগুলো কীভাবে মোকাবিলা করতে হবে, সে লক্ষ্যে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি গড়ে তুলব, কর্মপদ্ধতি গড়ে তুলব এবং আমাদের কৌশল নিরূপণ করব।
শুধুমাত্র নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধুমাত্র ইসি নির্বাচন করে না। এটা একটা বিশাল কর্মযজ্ঞ। এর সঙ্গে অনেকে সংশ্লিষ্ট। এ কাজে সবারই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আমাদের ওপর একটা দায়িত্ব রয়েছে এই সহযোগিতাগুলো আদায় করে নেওয়া। আমরা অত্যন্ত আশাবাদী। আমি যে সহকর্মীদের পেয়েছি, ওনাদের ওপর আমার আস্থা আছে। আশা করি আমার ওপরও ওনাদের আস্থা আছে, আমরা আমাদের সম্ভাব্য সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাব। 
তিনি বলেন,  আমরা সহকর্মীদের সঙ্গে বসে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেব। 
সিইসি আরও বলেন, শপথ গ্রহনের মধ্য দিয়ে আমাদের ওপর দায়িত্ব আরোপিত হয়ে গেছে। তবে এখনও আমরা কর্মস্থলে গিয়ে দায়িত্ব গ্রহণ করিনি। কাল সোমবার আমরা কর্র্মস্থলে যাব। তারপর নিজেদের মধ্যে আলোচনা করব। 
এর আগে আজ বিকেলে নবনিযুক্ত সিইসি সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল এবং অপর চার নির্বাচন কমিশনার শপথ গ্রহন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat