×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-২৪
  • ৭৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী সোমবার থেকে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআবি) চত্বরে শুরু হচ্ছে ‘জাতীয় সবজি মেলা-২০২২’। তিন দিন ব্যাপী এ মেলার এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস।’
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সবজি মেলার উদ্বোধন করবেন।
সবজির পুষ্টিমান, উপকারিতা, উৎপাদন থেকে শুরু করে খাওয়া পর্যন্ত সবজি নিরাপদ রাখতে করণীয় ও সচেতনতা বৃদ্ধিতে এবার গুরুত্ব দেয়া হচ্ছে। 
জাতীয় সবজি মেলা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আজ বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে স্টিয়ারিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এসময় কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। 
তিনি বলেন, সকলের জন্য নিরাপদ ও পুষ্টিসম্মত খাবার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের মেলা জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম।
কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় দেশে উৎপাদিত বিভিন্ন ধরণের সবজি ও সবজি উৎপাদন প্রযুক্তির প্রদর্শনী থাকবে। 
১২টি সরকারি ও ৩৫টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৪৭টি প্রতিষ্ঠান সবজি মেলায় অংশগ্রহণ করবে। এবারের মেলায় রয়েছে সবজি বিক্রি কর্ণার। মেলাটি সকলের জন্য সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত  থাকবে। 
উল্লেখ্য, বাংলাদেশ ১ কোটি ৯৭ লাখ মেট্রিক টন সবজি উৎপাদন করে এখন বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat