×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-২৪
  • ৫৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নীলক্ষেতে বইয়ের মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় সিটি করপোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি থেকে তদন্ত করে প্রতিবেদন দেয়া হবে। 
তিনি বলেন, পূর্ণাঙ্গভাবে তদন্ত করেই সুনির্দিষ্ট কারণগুলো চিহ্নিত করে তারপরই আমরা ব্যবস্থা নেবো।
রাজধানীর নীলক্ষেতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বইয়ের মার্কেট পরিদর্শন শেষে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এ কথা বলেন।
সার্বিক দিক পর্যালোচনা করে ক্ষতিগ্রস্তদের কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে উল্লেখ করে  মেয়র বলেন, ‘এখানে আমাদের একটি মার্কেটসহ আরও অনেকগুলো মার্কেট রয়েছে। পুরো এলাকাটা নিয়ে আরেকটি বৃহত্তর পরিকল্পনা করে পরিকল্পতিভাবে তাদেরকে ব্যবস্থা করা যায় কিনা, তা আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিবেচনা করব। এখন যে দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। আপাতত ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে কিভাবে থাকতে পারি, তাদের কিভাবে সহযোগিতা কারতে পারি- এই বিষয়টা অগ্রাধিকার দেয়া হবে।’
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, “এখানে আমরা লক্ষ্য করেছি, যদিও এখানে বই-পুস্তকের দোকান- এর মাঝেও কিছু কিছু রেস্তোরাঁ করা হয়েছে এবং বই-পুস্তক যারা রাখেন, তারাও উপরের দিকে তাদের বইগুলো গুদামজাত করার জন্য সেখানে ঝালাইয়ের কাজ করেছেন। এই ঝালাইয়ের কাজ করতে গিয়ে আগুনের স্ফুলিঙ্গ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। ফায়ার সার্ভিসও সেই প্রেক্ষিতে প্রতিবেদন দিয়েছে।”
এ সময় প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat