×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-২৩
  • ৬৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গতবছর নিজের করা একটি মন্তব্যের জেরে বিব্রতকর প্রশ্নের মুখোমুখী হলেন অভিনেত্রী সামান্থা। সম্প্রতি ইনস্টাগ্রামে তার ভক্তদের সঙ্গে একটি চ্যাট সেশনে যুক্ত হন তিনি। এ সময় একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাকে প্রশ্ন করেন, ‘আপনি কী নিজেকে নতুন করে তৈরি করেছেন? আপনার সম্মতি থাকলে আমি নতুনরূপে তৈরি করতে চাই।’-এমন প্রশ্ন দেখে রীতিমতো চটে যান সামান্থা।
উত্তরে সেই প্রশ্নকর্তাকে তিনি বলেন, ‘আপনি কী জানেন ‘নতুনরূপে’ শব্দটি বাক্যে কীভাবে ব্যবহার করতে হয়? আপনার প্রথমে গুগল করা উচিত ছিল!’
উল্লেখ্য, গতবছর সামান্থা অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান টু’র ব্যাপক সাফল্যের পর দারুণ প্রশংসিত হন তিনি। সে সময় তিনি নতুন চ্যালেঞ্জ নিয়ে নিয়ে নিজেকে ভিন্নরূপে উপস্থাপন করতে চেয়েছিলেন।
সামান্থা বলেছিলেন, ‘কিছুদিন ধরেই মনে হচ্ছিল রাজির মতো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের সুযোগ আর আসবে না। তবে ওটিটি মাধ্যম আমার সেই শঙ্কা দূর করে দিয়েছে। যার প্রমাণ দ্য ফ্যামিলি ম্যান টু। দীর্ঘদিন সুন্দরী মেয়ের চরিত্রে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। কিন্তু এখন নিজের চরিত্র নিয়ে খেলার সুযোগ তৈরি হয়েছে। যা পরবর্তীতে কাজে লাগাতে চাই।’
এদিকে ‘দ্য ফ্যামিলি ম্যান টু’-এর সাফল্যের পর এরইমধ্যে বলিউড সিনেমায় কাজ শুরু করেছেন এই দক্ষিণী অভিনেত্রী। সামান্থা বলেন, ‘আমি এরইমধ্যে দক্ষিণী সিনেমায় নিজের অবস্থান এবং প্রযোজক-দর্শকদের আস্থা অর্জন করেছি। গত ২ বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং এখন আমি চ্যালেঞ্জ গ্রহণের ব্যাপারে আত্মবিশ্বাসী। প্রতিটি কাজের আগে নিজেকে প্রস্তুত করতে প্রচুর পরিশ্রম এবং সময় দিই। এ কারণেই নিজের অবস্থান তৈরিতে সময় লেগেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat