×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-২৩
  • ৯৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 অস্ট্রেলিয়া বুধবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আট শীর্ষ নিরাপত্তা উপদেষ্টার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। রাশিয়ার ‘অগ্রহণযোগ্য’ ইউক্রেন আগ্রাসনের পর তারা এমন পদক্ষেপ গ্রহণ করলো। খবর এএফপি’র।
ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্রেমলিন সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে সৈন্য মোতায়েনে পুতিনের সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী স্কট মরিসন এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্র দেশ প্রায় একই ধরনের সিদ্ধাসন্ত গ্রহণ করে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের আট সদস্য নিষেধাজ্ঞা ভোগ করবে। তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
অস্ট্রেলিয়া সামরিক সংশ্লিষ্ট রাশিয়ার বিভিন্ন ব্যাংক লক্ষ্য করে পদক্ষেপ নেবে।
মরিসন বলেন, ‘তারা ভাড়াটে গু-া ও উৎপীড়কের মতো আচরণ করছে।’ ‘পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে’ তারা পুরোদমে আগ্রাসন চালানো শুরু করতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
অস্ট্রেলিয়া ফাইভ আইজ ইন্টেলিজেন্স-শেয়ারিং ব্লকের সদস্য দেশ। এ ব্লকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা ও নিউজিল্যান্ড রয়েছে।
মরিসন বলেন, ‘অস্ট্রেলিয়া উৎপীড়ন দমনে সর্বদা প্রস্তুত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat