×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-২২
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশ এখন টিকাদানের দিক থেকে বিশ্বে ১০ম স্থানে অবস্থান করছে যা আমাদের জন্য একটি বড় অর্জন। 
তিনি বলেন, বাংলাদেশ টিকা কার্যক্রমে বরাবরই সফল। এজন্যই এবারো টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ বিশ্বের বহু উন্নত দেশকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে। 
স্বাস্থ্যমন্ত্রী আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অভ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এ দেশব্যাপী অনুষ্ঠিতব্য একদিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কর্মসূচি বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।
জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষা নিশ্চিতে দেশে এখন পর্যন্ত ১০ কোটি ৩৩ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে। এই সংখ্যা আমাদের মোট জনসংখ্যার ৮৬ শতাংশ। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬১ শতাংশ এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৪৬ শতাংশ মানুষকে। 
তিনি বলেন, আমাদের লক্ষ্যমাত্রা দেশের অন্তত ৯০ ভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা। সে লক্ষ্যেই আমরা আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী এক দিনে এক কোটি ডোজ টিকা দেবার প্রস্তুতি গ্রহণ করেছি। এটি সফল করতে সবাইকে টিকা নিতে এগিয়ে আসতে হবে। 
টিকাদানে বাংলাদেশের ব্যাপক সফলতার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের টিকাদান কর্মসূচির নিয়মিত যে হালনাগাদ তথ্য, তার ওপরে ভিত্তি করে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ব্লুমবার্গ বলেছে, ৬৫টি দেশের মধ্যে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ১০ নম্বরে রয়েছে।  দেশের মানুষকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমার দেখেছি করোনা আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের ৮৫ শতাংশই টিকা নেননি। কাজেই টিকা নেয়া অনেক জরুরি। আমাদের হাতে এখনো প্রায় ৯ কোটির মত টিকা রয়েছে। কাজেই টিকার কোনো অভাব হবেনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat