×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-২২
  • ৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের স্বঘোষিত দুটি প্রজাতন্ত্রের স্বাধীনতার স্বীকৃতি দেয়ায় দ্রুতই এর নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ।
ফ্রান্স, জার্মানী ও যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, পুতিনের এ পদক্ষেপ মিনস্ক শান্তি চুক্তির স্পষ্ট লংঘন।
ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্মত হয়েছেন যে এ পদক্ষেপকে জবাবহীন ছেড়ে দেয়া যাবে না।
তাদের আলোচনা শেষে জার্মান চ্যান্সেলরের কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপের যে দুটি অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি রাশিয়া দিয়েছে সেখানে অর্থনৈতিক অবরোধের ঘোষণা দিয়ে বলেছে, প্রয়োজন হলে তারা আরো অবরোধ দিতে প্রস্তুত।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পুতিনের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছেন, এটি ইউক্রেনের সার্বভৌমত্ব ও অখন্ডতার স্পষ্ট লংঘন।
ন্যাটো জোটের প্রধান জেন্স স্টলেনবার্গ বলেছেন, রাশিয়ার এই উদ্যোগ ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতাকে আবারো খাটো করলো। একইসঙ্গে এটি মিনস্ক চুক্তিরও লংঘন করলো।
তিনি বলেন, রাশিয়া মূলত ইউক্রেনে হামলার অজুহাত খুঁজছে।
ইউরোপীয় ইউনিয়নের দুই জ্যেষ্ঠ সদস্য উরসালা ভন দার লিয়েন এবং চার্লস মাইকেল টুইটারে এক বিবৃতিতে বলেছেন, পুতিনের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের তীব্র লংঘন।
তারা বলেন, ইইউ এবং এর অংশীদাররা যৌথভাবে ঐক্য, দৃঢ়তা ও ইউক্রেনের সংহতির সংকল্পসহ এ পদক্ষেপের প্রতিক্রিয়া জানাবে।
এদিকে সাইবেরিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক আশংকা করে বলেছেন, ইউক্রেন সংকট ইউরোপসহ বিশ্বের অন্যান্র জায়গায়ও ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় বলকান এলাকায়।
রুমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে তার দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, মস্কোর স্থানীয় সময় সোমবার রাতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন পূর্ব ইউরোপের দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat