×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-২২
  • ৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাদ স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। প্রায় অর্ধশত কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পে আমূল পরিবর্তন আসবে ইনডোর ও আউটডোর স্টেডিয়ামে। একইসাথে সুইমিংপুলের সংকটও নিরসন হবে। এতে করে দক্ষিণাঞ্চলে ক্রিকেট খেলার অবকাঠামোতে পরিবর্তনের পাশাপাশি আন্তর্জাতিক মানের খেলার সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে বরিশাল আন্তর্জাতিক খেলাধূলার নতুন ভেন্যু হিসাবে পরিচিতি লাভ করবে।
এর মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রিকেট মাঠ, পাঁচটি পিচ, গ্যালারিতে চেয়ার স্থাপন ও আচ্ছাদন নির্মাণ, জিমনেসিয়াম, ইনডোর নেট প্র্যাকটিসের যাবতীয় ফেসিলিটি স্থাপন, প্যাভিলিয়ন ভবন, মিডিয়া ভবন, প্লেয়ার্স ড্রেসিং রুম, ডরমেটরি তৈরি, ফ্লাড লাইট, গার্ডেনিংসহ একাধিক উন্নয়ন কাজ হবে। তবে প্রথম ধাপে পাঁচ প্যাকেজে প্যাভিলিয়ন ভবন ও মিডিয়া ভবন, চাপকলসহ ডরমেটরি নির্মাণ, ইনডোর নেট প্রাকটিসের ব্যবস্থা, খেলোয়াড়দের ড্রেসিং রুম, অঅন্তর্জাতিক সিস্টেমে মাঠ তৈরি ও গ্যালারিতে আচ্ছাদনের কাজ শুরু করা হয়েছে।
বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলো জানান, স্টেডিয়ামটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে ঢাকার পাশাপাশি এখানেও আন্তর্জাতিক মানের খেলার সুযোগ সৃষ্টি হবে। যা খেলাধূলায় গতি বাড়াবে এবং স্থানীয়ভাবে ইতিবাচক প্রভাব পড়বে। বরিশালকে নতুন পরিচয় দান করবে এ স্টেডিয়াম।
প্রকল্প পরিচালক মো: শাহ আলম সরদার জানান, আবদুর রব সেরনিয়াবাদ স্টেডিয়াম আন্তর্জাতিক মানে উন্নতিকরণ এবং জেলা সুইমিং পুলের উন্নয়ন প্রকল্প নামের প্রকল্পটি ৪৯ কোটি ৯৮ লাখ টাকায় বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৩ সালের মধ্যে এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat