×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-২১
  • ৫৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে আজ ‘পুলিশই জনতা,জনতাই পুলিশ’ এই শ্লোগান নিয়ে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। কাশিয়ানী থানা চত্ত্বরে আয়েজিত ওপেন হাউজ ডে উপলক্ষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার (এসপি) আয়শা সিদ্দিকা। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ নিহাদ আদনান তাইয়ান, সিনিয়র সহকারি পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল শাহীন চৌধুরী।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মাসুদ রায়হানের সভাপতিত্বে ও ইনেন্সপেক্টর তদন্ত ফিরোজ আলমের সঞ্চলনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহম্মাদ আলী খোকন, মহেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: লুৎফর রহমান লুথু, মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মিরাজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, সমমনা শিক্ষক সমাজের সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী ওমর হোসেন, সাংবাদিক শহিদুল আলম মুন্না, প্রভাষক মফিজুর রহামান মফিজ।পুলিশ সুপার উপস্থিত সকলের সহযোগীতা কামনা করে বলেন,আইনের উর্দ্ধে কেউ না। অপরাধ করলে তাকে সাজা পেতেই হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat