×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-২০
  • ৯১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রতিটি সিনেমায় নিজেকে ভিন্ন ভিন্নরূপে উপস্থাপন করছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। চরিত্র নির্বাচনের ক্ষেত্রে বরাবরই ছাড় দিতে চান না তিনি। সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমাগুলোতে তারই প্রমাণ রেখেছেন এই অভিনেত্রী।
গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘এ থার্সডে’। সিনেমাটিতে ইয়ামির চরিত্র ও অভিনয় দারুণ প্রশংসিত হচ্ছে দর্শক ও সিনেবোদ্ধাদের কাছে। ভক্তদের এমন প্রশংসায় রীতিমতো উচ্ছ্বসিত ইয়ামি।
তিনি বলেন, ‘আমি শুরু থেকেই ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করার চেষ্টা করছি। এবারো সেই ধারাবাহিকতা রক্ষা করেছি। কারণ দর্শকরা আমার কাছে নতুন কিছু প্রত্যাশা করেন। দর্শক-বোদ্ধার এমন প্রশংসায় মনে হচ্ছে সত্যি অভিনেত্রী হতে পেরেছি। সবার প্রত্যাশা পূরণ করতে পেরে খুবই ভালো লাগছে। ভিন্ন কিছু করার এই চেষ্টা অব্যাহত থাকবে। আমি অভিনয় দিয়েই অবস্থান ধরে রাখতে চাই।’
চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এখন অনেকেই একাধিক কাজ নিয়ে ব্যস্ত আছেন। তবে সবাইকে প্রতিটি কাজে ভিন্নতা আনার পাশাপাশি সাবলীল অভিনয় দিয়ে আকর্ষণীয় করে তোলার চ্যালেঞ্জ নিতে হবে। এই চ্যালেঞ্জগুলো ভালো অভিনেতা হতে সাহায্য করে। একে অন্যের সঙ্গে কাজের প্রতিযোগিতা থাকলে নিজের কাজটিও সুন্দর হয় এবং দর্শকরা অন্যদের থেকে আপনাকে আলাদাভাবে গ্রহণ করেন।’
উল্লেখ্য, ‘এ থার্সডে’ সিনেমাটিতে একজন শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন ইয়ামি। যিনি ১৬ জন শিশুকে জিম্মি করেন। সিনেমাটি পরিচালনা করেছেন বেহজাদ খাম্বাটা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat