×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-১৯
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোন রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সকালে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাজধানী ঢাকার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন। 
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে সেতু মন্ত্রী বলেন, আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না, যদি না নিজেরা নিজেদের পরাজিত করে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের ঐক্যই হচ্ছে আওয়ামী লীগের মূল শক্তি। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐকবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে, দলকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। 
ত্যাগীদের বাদ দিয়ে বসন্তের কোকিলদের নেতা বানালে দল দুর্বল হয়ে যাবে উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, খারাপ লোকদের কোন ভাবেই নেতা বানানো যাবে না। ত্যাগীদের মূল্যয়ন করতে হবে। দুঃসময়ের কর্মীদেরকে দলের প্রাণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বসন্তের কোকিলদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না।
পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রেজাউল রহিম লালের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান ও এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat