×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-১৯
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি নিশ্চিত রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এই সপ্তাহের মধ্যে ইউক্রেনে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে পুতিন এ অভিযোগ অস্বীকার করেছেন।
শুক্রবার হোয়াইট হাউসে এক টেলিভিশন মন্তব্যে বাইডেন বলেন, এ মুহুর্তে আমি নিশ্চিত যে পুতিন এই সিদ্ধান্ত নিয়েছেন। 
বাইডেন বলেন, আগামী সপ্তাহ কিংবা আগামী কয়েক দিনের মধ্যে পুতিন এ হামলা চালাতে পারেন। এ হামলার লক্ষ্যবস্তুু রাজধানী কিয়েভও হতে পারে, যেখানে ২৮ লাখ নিরীহ লোক বাস করে।
মার্কিন এই নেতা জোর দিয়ে বলেন, উত্তেজনা কমিয়ে আলোচনার টেবিলে ফেরার সময় এখনও আছে। কিন্তু হামলা চালানো হলে কূটনীতির দরোজা বন্ধ হয়ে যাবে।
তবে রাশিয়াও জোর দিয়ে বলেছে, ইউক্রেনে হামলা চালানোর কোন পরিকল্পনা তাদের নেই। 
যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেন সীমান্তে রাশিয়ার এখন এক লাখ ৪৯ হাজার সৈন্য রয়েছে। পূর্বাঞ্চলের রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীসহ এ সংখ্যা দাঁড়াচ্ছে এক লাখ ৯০ হাজারে। এখন কেবল কখন হামলা চালায় সেটিই দেখার বিষয়।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পূর্ব সূচি অনুযায়ী পুতিন ব্যক্তিগতভাবে শনিবার ইউক্রেন সীমান্তে রুশ সৈন্যদের মহড়া পরিদর্শনে যাচ্ছেন।
একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ইউক্রেন ঘিরে থাকা রুশ সৈন্যদের ৪০ শতাংশেরও বেশি বর্তমানে আক্রমণে যাওয়ার অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat