×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-১৭
  • ৩৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের মাধ্যমে জাতিকে স্বাধীনতা অর্জনে উদ্বুদ্ধ করেছেন। 
আজ গাজীপুরের জিরানীতে শহিদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রশিক্ষণ একাডেমিতে নবনির্মিত শহিদ মিনারের উদ্বোধনকালে এ কথা বলেন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুহিবুজ্জামান এবং পরিচালক মনোয়ারা ইশরাত প্রমুখ উপস্থিত ছিলেন । 
ফজিলাতুন নেসা ইন্দিরা আরো বলেন, বঙ্গমাতা শহিদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রশিক্ষণ একাডেমিতে শহিদ মিনার নির্মাণ করতে পেরে আমরা গর্বিত। বঙ্গমাতা ভাষা আন্দোলন  থেকে শুরু করে স্বাধীনতা অর্জনের প্রতিটি পদক্ষেপে জাতির পিতার নেপথ্য শক্তি ও বিশ্বস্থ সহচর হয়ে ছিলেন। তিনি ছিলেন সত্যিকারের বড় গেরিলা  যোদ্ধা। দেশের জন্য বঙ্গমাতার যে অবদান,  সে ঋণ কখনো  শোধ হবার নয়।
প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, জাতির পিতা সদ্য স্বাধীন দেশে নারীর কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ১৯৭২ সালে নারী পুনর্বাসন বোর্ড গঠন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নারীদের চিকিৎসা ও পুনর্বাসন করেন। পুনর্বাসন, নারীর অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বঙ্গবন্ধু গৃহীত সকল কাজে বঙ্গমাতা অসাধারণ ভূমিকা রাখেন। 
তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সালের মধ্যে কর্মস্থলে নারী পুরুষের উপস্থিতি ৫০:৫০ এ উন্নীত করার অঙ্গীকার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
পরে প্রতিমন্ত্রী নবনির্মিত শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহিদ মিনারের পাশে বৃক্ষ  রোপণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat