×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-১৭
  • ৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল চালকসহ তিন জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- পাঠাও চালক রফিকুল ইসলাম সুমন (৪০), কাজল আক্তার (৩৫) ও মোটর সাইকেল চালক মো. খাদেমুল ইসলাম ওরফে সবুজ (৩০)।
নিহত কাজল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রানাপয়সা গ্রামের মৃত আব্দুল বারেকের পুএ। সবুজ মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার জহুরী গ্রামের মো. নুরুল ইসলামের ও সুমন পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার জগৎপুর গ্রামের নুরুল ইসলামের পুএ।
দুর্ঘটনার পর সিমেন্টের মিক্সার মেশিন ট্রাক চালককে পুলিশ আটক করেছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ডিএমপি’র উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস এ সব তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার দিবাগত রাতে রাজধানীর বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিমানবন্দর আউটগোয়িং ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশের সড়কে এবং শাহবাগ থানার আব্দুল গনি রোড শিক্ষা ভবনের সামনে এই দ্র্ঘুটনা ঘটে।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক জুয়েল মিয়া জানান, বুধবার রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিমানবন্দর আউটগোয়িং ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশের সড়কে গাড়ির চাপায় দুই মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।
এসআই জুয়েল মিয়া আরও জানান, ঘটনাস্থল থেকে তাদের দু’জনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে,শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. কামাল উদ্দিন জানান, বুধবার দিবাগত রাতে মোটর সাইকেল চালিয়ে শিক্ষা ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় সিমেন্টের মিক্সার মেশিন গাড়িটি সবুজের মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি পড়ে গেলে ওই গাড়ির চাকার নিচে তার মাথা পৃষ্ট হয়। সেখান থেকে তাকে দ্রুত উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেয়া হলে রাত ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই মো. রফিকুল ইসলাম বলেন, সবুজের মিরপুরে ইলেকট্রনিক্সের ব্যবসা রয়েছে। তিনি মিরপুর শাহ আলী এলাকায় থাকতেন।
এসআই মো. কামাল আরও জানান, ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।
এ ব্যাপারে বিমানবন্দর ও শাহবাগ থানায় পৃথক মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat