×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-১৭
  • ৫৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উত্তর ভারতে বিয়ের অনুষ্ঠান উদযাপনকালে একটি কূপে পড়ে ১৩ জন নারী ও মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পুলিশ এ কথা জানায়।
উত্তর প্রদেশের কুশিনগরে এই নারী ও মেয়ে শিশুরা বুধবার কূপটি ঢেকে রাখা একটি লোহার স্লাবের উপর বসেছিলেন, এ সময় স্লাবটি ধসে পড়ে। সিনিয়র পুলিশ কর্মকর্তা অখিল কুমার সাংবাদিকদের একথা বলেন।
জেলা ম্যাজিস্ট্রেট এস রাজলিঙ্গম বলেন, কুয়োটি পুরানো এবং স্লাবটি তাদের ভার বহন করতে পারেনি।
তিনি বলেন, স্লাব ধসে তারা নিচে পড়ে যায় এবং ধ্বংসস্তুপে চাপা পড়ে। এই মহিলা ও শিশুরা তাদের গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে জড়ো হয়েছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনাকে ‘হৃদয় বিদারক’ উল্লেখ করে শোক জানিয়েছেন।
তিনি এক টুইটে বলেন, “স্থানীয় প্রশাসন তাদের প্রয়োজনীয় সব ধরণের সহায়তা দেবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat