×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-১৫
  • ৫৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলা পরিষদ জেলায় ৩২ কোটি ৯৩ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যয়ে মোট ২০৩টি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ জানেয়েছেন, জেলার ১১টি উপজেলায় স্ব স্ব এলাকার সংসদ সদস্য কর্ত্তৃক মনোনীত এসব প্রকল্পের অনুকূলে অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে এবং নির্মাণ কাজ এগিয়ে চলেছে।
সূত্র জানিয়েছে জেলায় গৃহিত বৃহৎ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৬ কোটি ১ লক্ষ ৬৬ হাজার টাকা ব্যয়ে জেলার ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়াম। নওগাঁ জেলা সদরে ১৯ কোটি ৮৮ লক্ষ ৮৮ হাজার টাকা ব্যয়ে এক হাজার আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম নির্মাণ এবং ১ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয়ে নওগাঁ জেলা পরিষদ পার্ক উন্নয়ন কার্যক্রম। এ তিনটি প্রকল্প এডিপি’র অর্থায়নে ২০১৮-১৯ আর্থিক বছরে কাজ শুরু হয়েছে এবং এখনও চলমান রয়েছে।
এডিপি’র অর্থায়নে ২০২০-২০২১ আর্থিক বছরে ৪ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে ছোট ছোট ১৩৬টি প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রকল্পের মধ্যে ৬১টি প্রকল্প টেন্ডারের মাধ্যমে এবং ৭৫টি প্রকল্প পিআইসি’র মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে ।
এদিকে ২০২০-২০২১ আর্থিক বছরে রাজস্ব খাতের অর্থায়নে ১ কাটি ৪৯ লক্ষ টাকা ব্যয়ে আরও ৬৪টি প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রকল্পের মধ্যে ২২টি প্রকল্প টেন্ডারের মাধ্যমে এবং বকী ৪২টি প্রকল্প পিআইসি’র মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat