×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-১২
  • ৬৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী  ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের গৃহহীনদের ঘর নির্মাণ করে দিয়েছেন। অনেক অসহায় পরিবার প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে তাদের মাথা গোঁজার ঠাঁই হয়েছে।
আজ শরীয়তপুর জেলার সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
ডিএমখালী ইউপি চেয়ারম্যান মহসিন হক আবু বেপারীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম, ইউএনও তানভীর আল নাসীফ, সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আকবর পাইক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার প্রমুখ।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, করোনায় সারাবিশ্বের অর্থনীতি বিপর্যস্ত হলেও দু:খী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষে অর্থনীতির চাকা সচল রাখতে প্রয়াস চালাচ্ছে সরকার। 
তিনি বলেন, মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ কাটিয়ে উঠা সম্ভব হয়েছে। সারাবিশ্বে মানবতার নেত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন। 
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। 
এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মতো দূরদর্শী  নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে। 
তিনি বলেন,একজন মানবিক প্রধানমন্ত্রী  শেখ হাসিনা, যিনি সারাক্ষণ দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করে চলেছেন। ক্ষমতার উচ্চ আসনে অবস্থান করেও তিনি দেশের গরিব-দু:খী, খেটে খাওয়া মানুষের কথা ভাবছেন ও তাদের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি তুখোড় ছাত্রনেতা এনামুল হক শামীম বলেন,  শেখ হাসিনা পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছেন স্বাধীনতা, আত্মমর্যাদাবোধ এবং  সেই সঙ্গে  দেশপ্রেমের। দেশের মর্যাদা এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যে, বাংলাদেশকে পুরো পৃথিবী এখন সম্মান করে। 
উল্লেখ্য, সখিপুর থানার বিভিন্ন ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে এ পর্যন্ত প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ৬২৫টি ঘর প্রদান করা হয়েছে। এর মধ্যে ডিএমখালীতে ৩০টি ঘর প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat