×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-১১
  • ৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় অসহায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য গরুর ১০টি বখনা বাছুর বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্ত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী ১০ জন জেলের মধ্যে গতকাল বিকেলে ১০টি গরু তুলে দেন সংসদ সদস্য আলী আজম মুকুল।
উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা এস. এম আজাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: রাসেল মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আলী আহমদ আখন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জেলার ৭ উপজেলায় গত বছর থেকে ৪ বছর মেয়াদের এই প্রকল্প চালু রয়েছে। এতে মোট ৩ হাজার ৫০০ জেলেকে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে। জেলেদের জন্য গরুর বাচ্চা ছাড়াও হাঁস, মুরগি, সেলাই মেশিন, ভ্যান গাড়িসহ জেলেদের চাহিদা অনুযায়ী উপকরণ ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat