×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-১০
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেন বিষয়ে যে কোন মানবিক সংকট মোকাবেলায় ব্রিটেন আরো এক হাজার সৈন্য মোতায়েনে প্রস্তত রয়েছে। দেশটি বুধবার এ কথা জানায়।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ন্যাটো ও পোল্যান্ড সফর করছেন। একইসঙ্গে বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ইউক্রেন সংকট নিয়ে  বৈঠক করছেন। 
ব্রাসেলসে ন্যাটো প্রধান জেন্স স্টলেনবার্গের সাথে বৈঠকের আগে জনসন বলেন, জোট হিসেবে আমরা যেসব নীতির বিষয়ে আপস করবো না সেসব অবশ্যই আমাদের স্পষ্ট করতে হবে।
ব্রাসেলস থেকে জনসন পোল্যান্ডের রাজধানী ওয়ার্শ যাবেন। 
ব্রিটেন বর্তমানে এস্তোনিয়ায় তার সৈন্য সংখ্যা ৯শ’ থেকে প্রায় দ্বিগুণ করে ১৭৫০ করছে। 
ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, এ অঞ্চলের মানবিক সংকট মোকাবেলায় আরো এক হাজার ব্রিটিশ সৈন্য প্রস্তুত রাখার বিষয়ে জনসন অঙ্গীকার করেছেন। 
জনসন গত সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেন। কিয়েভের প্রতি সংহতি জানাতে তিনি ইউক্রেন সফর করেন। এ সময়ে তিনি রাশিয়ার উদ্দেশ্যে বলেন, আমাদের দেখতে হবে সত্যিকার কূটনীতি, জবরদস্তিমূলক কূটনীতি নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat