×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২২-০২-১০
  • ৭৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক কুমিল্লায় প্রবাসী কর্মীর ১২ জন প্রতিবন্ধী সন্তানের মাঝে ভাতার চেক আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে হস্তান্তর করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাখাওয়াত হোসেন রুবেল এবং কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ।
এ বিষয়ে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ জানান, মাসিক এক হাজার টাকা করে প্রতি প্রতিবন্ধী সন্তানের প্রতিনিধিবৃন্দের কাছে ১২ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, মুজিব বর্ষ উপলক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এ বছর প্রথম এ ভাতা চালু করেছে। ৫ বছর ধরে প্রতিজন প্রতিবন্ধী সন্তান মোট ৬০ হাজার টাকা পাবেন। কুমিল্লা জেলায় মোট ৫৮ জন প্রতিবন্ধী সন্তান এ ভাতা পাবেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat